ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী


October 29, 2026 5:15 pm
Link Copied!


দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে হাজির হয়ে সম্পর্কের পাশাপাশি বিয়ে নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তবে এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। আরও দুই থেকে তিন বছর বিয়ের কথা ভাবছেন না বলে স্পষ্ট জানিয়েছেন জাহ্নবী।

দীর্ঘদিন ধরেই জাহ্নবী ও শিখরের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। এত দিন দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। এবার ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে করণ জোহর সরাসরি জাহ্নবীকে প্রশ্ন করেন, তিনি কি আনুষ্ঠানিকভাবে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন?

জবাবে জাহ্নবী বলেন, ‘আমি সব সময় ভাবতাম, সবাই এ বিষয়ে এত রাখঢাক করে কেন? অবশ্যই আমি চাই না কারও কুনজর পড়ুক। নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা নিয়েও অতিরিক্ত খোলামেলা হতে চাই না। তবে বিষয়টি এমন নয় যে কেউ কিছু জানতে পারবে না—এমন করে চলতে হবে। এভাবে লুকোচুরি করাটা আমার কাছে একঘেয়ে মনে হয়। বিষয়টি এমন বড় কিছু নয়।’

অনুষ্ঠানে জাহ্নবীর বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করেন করণ জোহর। জবাবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তো অবশ্যই নয়।’

জাহ্নবী আরও জানান, তাদের সম্পর্ক এখন ভালো অবস্থানে রয়েছে। চারপাশে অনেকের সম্পর্ক ভেঙে গেলেও তারা নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html