ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী


October 29, 2026 7:00 pm
Link Copied!


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই অপপ্রচারের আশ্রয় নিচ্ছে জামায়াতে ইসলামী। অতীতে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক সংকটে জনগণের সঙ্গে প্রতারণা করার মতো এবারও তারা নির্বাচনকে বিতর্কিত করার চক্রান্ত করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকা-৫ আসনের বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন বা চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে এসে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করাই তাদের প্রধান লক্ষ্য। কিন্তু জনগণ এখন সচেতন, অপপ্রচার চালিয়ে তারা সফল হতে পারবে না। 

সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলের দীর্ঘ ১৭ বছর ধরে চলা আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদ ছিলেন একজন আপসহীন ও আদর্শবান সিপাহসালার। শত শত ভুয়া মামলা, রিমান্ডের নামে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। অথচ চিকিৎসাবঞ্চিত করে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শুধু সালাউদ্দিন আহমেদ নন, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বহু নেতাকর্মীকে এভাবেই পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html