ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে


October 31, 2026 1:10 pm
Link Copied!


‘গেম অব থ্রোনস’ সিরিজে জেইমি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন নিকোলাই কস্টার-ওয়ালডাউ। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি মেট্রো স্টেশনে তার আশ্রয় নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ছবিটি ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় তিনি মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন।

স্টেশনে অভিনেতাকে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেখানে রাত কাটানোর পর তাকে মেট্রোতে যাতায়াত করতেও দেখা যায়। মেট্রোর কামরায় বসে এক ভক্ত তাকে চিনতে পারলে হাসিমুখে তার সঙ্গে সেলফিও তোলেন অভিনেতা।

তার এই ছবি ভাইরাল হওয়ার পর যুদ্ধের ভয়াবহতা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতে নিজের তারকাখ্যাতিকে কাজে লাগান নিকোলাই।

নিজের ভাইরাল ছবির সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি শেয়ার করেন তিনি।

সেখানে নিকোলাই লেখেন, ‘কিয়েভের মেট্রোতে একটি রাত কাটিয়েছি। রাতটা ছিল বেশ কঠিন। আমি মাত্র এক রাত সেখানে কাটিয়ে সেই অভিজ্ঞতার কথা বলতে পারছি। কিন্তু হাজার হাজার ইউক্রেনীয়র জন্য গোলাবর্ষণের সময় নিরাপদে থাকতে মেট্রো স্টেশনে আশ্রয় নেওয়া নিত্যদিনের বাস্তবতা। বেসামরিক মানুষদের পাশে আমাদের দাঁড়ানো অব্যাহত রাখতে হবে এবং আমরা সবাই যে নিয়মগুলো মেনে চলতে সম্মত হয়েছি, সেগুলোও সমুন্নত রাখতে হবে।’

এই পোস্টে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-কে ট্যাগ করেন। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়েছেন।

তিনি বলেন, ‘আমি এখানে ইউএনডিপির সঙ্গে কাজ করতে এসেছি। আমাদের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। সবাইকে মনে করিয়ে দেওয়া যে, এমন একটি দেশ রয়েছে, যারা অসাধারণ কাজ করছে। কিন্তু দেশটির আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে এখন, যখন শীতকাল আরও ঘনিয়ে আসছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html