ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মক্কা-মদিনার ওপর ড্রোন ভূপাতিতের দাবি ‘ভিত্তিহীন’: হুথি


October 31, 2026 2:40 pm
Link Copied!


সৌদি নেতৃত্বাধীন জোটের মক্কা ও মদিনার আকাশে ড্রোন ভূপাতিত করার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হুথিরা। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র জানান, সৌদি আরবের গভীরে তাদের কোনও অভিযান চালানোর ঘটনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এ খবর জানিয়েছে।

সানায় হুথিরা জানায়, ইব প্রদেশের ইয়ারিম জেলায় এবং তাইজ প্রদেশের আল-শামায়াতাইন জেলার আল-জাকিরা ও আল-মাসাহিন উপজেলায় বিমান হামলা হয়েছে।

মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৩টি বিমান হামলা হয়েছে। এসব হামলায় সানা এবং সাদা, হাজ্জাহ, আমরান, আল-জাওফ, মারিব, আল-বাইদা, ইব, তাইজ ও লাহজ প্রদেশের বেসামরিক স্থাপনা ও সম্পত্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। উত্তেজনা শুরুর পর থেকে মোট বিমান হামলার সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০ বলেও তিনি জানান। তার দাবি, হামলাগুলো সৌদি আরবের এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

হুথি সামরিক মুখপাত্র আরও বলেন, সৌদি আরবে তাদের অভিযান শুধু তেল স্থাপনা এবং যেসব সামরিক ঘাঁটি থেকে সানা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামলার জন্য বিমান ওড়ানো হয়, সেগুলোর ওপরই কেন্দ্রীভূত।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html