ঢাকাSaturday , 31 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বড় পাতার ফিডল লিফ ফিগে সাজুক ঘর, জানুন যত্নের কৌশল


October 31, 2026 2:45 pm
Link Copied!


অন্দরসজ্জায় বড় পাতার গাছের কদর বাড়ছে। সেই তালিকায় রয়েছে ফিডল লিফ ফিগ। বসার ঘরের এক কোণে কিংবা সোফার পাশে এই গাছ রাখলেই বদলে যেতে পারে ঘরের চেহারা। তবে বাড়িতে এই গাছ আনার আগে জেনে নিন তার পরিচর্যার নিয়ম।

ছোট টবের গাছ নয়, অন্দরসজ্জায় এখন পছন্দের তালিকায় রয়েছে বড়সড় গাছ। বড় আকারের পাতা এবং লম্বা গড়নের জন্য ফিডল লিফ ফিগ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আধুনিক ফ্ল্যাটের বসার ঘর, খাবার ঘর কিংবা বড় সোফার পাশে এই গাছ রাখলে ঘরের সাজে আসে নতুন মাত্রা। বসার জায়গা ও খাবার জায়গার মাঝখানে পার্টিশনের বিকল্প হিসেবেও রাখা যায় এই গাছ। তবে দেখতে সুন্দর হলেও ফিডল লিফ ফিগের বেড়ে ওঠার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন।

আলো: এই গাছের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন। জানলার পাশে এমন জায়গায় রাখুন, যেখানে উজ্জ্বল আলো আসে। প্রতিদিন কয়েক ঘণ্টা আলো পেলে গাছ ভালো থাকে। পাতাগুলি বড় ও মসৃণ হওয়ায় সেগুলিতে ধুলো জমতে পারে। তাই সপ্তাহে অন্তত এক বার নরম কাপড় দিয়ে পাতাগুলি মুছে পরিষ্কার করে দিন।

পানি: ফিডল লিফ ফিগের পরিচর্যায় জল দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত পানি দিলে পাতায় হলুদ বা খয়েরি দাগ দেখা দিতে পারে। আবার মাটি বেশি শুকিয়ে গেলেও পাতার কিনারা খয়েরি হয়ে যেতে পারে। তাই পানি দেওয়ার আগে টবের মাটির উপরিভাগ পরীক্ষা করুন। মাটি শুকিয়ে এলে তবেই পানি দিন। টবে যেন অতিরিক্ত পানি জমে না থাকে, সে দিকেও খেয়াল রাখুন।

টব ও ছাঁটাই: এই গাছ আকারে বেশ বড় হয়। তাই ছোট টবে দীর্ঘদিন রেখে দেওয়া ঠিক নয়। গাছের শিকড় বাড়ার জায়গা রয়েছে, এমন বড় টবে প্রতিস্থাপন করুন। তবে টবের নীচে পানি বেরোনোর ব্যবস্থা থাকা জরুরি। গাছের উচ্চতা ও আকৃতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনমতো ডালপালা ছাঁটাই করতে পারেন। শিকড় বেশি বেড়ে গেলে প্রতিস্থাপনের সময় সেগুলিও পরীক্ষা করা দরকার।

আর্দ্রতা ও পোকামাকড়: উষ্ণ ও আর্দ্র পরিবেশে ফিডল লিফ ফিগ ভালো থাকে। তবে অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে। তাই নিয়মিত পাতা ও কাণ্ড পরীক্ষা করুন। পোকা দেখা দিলে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে পারেন। বাড়িতে কুকুর বা বিড়ালের মতো পোষ্য থাকলে গাছটি তাদের নাগালের বাইরে রাখুন। ফিডল লিফ ফিগের পাতা পোষ্যদের জন্য বিষাক্ত হতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html