ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মে সোলার দিয়ে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর


November 2, 2026 12:40 am
Link Copied!


আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘আশা করি আগামী গ্রীষ্মে সোলার দিয়ে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো। সোলারকে এগিয়ে নিতে আমরা নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, গত আট মাস ধরে সরকার সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে। এ খাতে সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে। এ উদ্দেশ্যেই সোলার এক্সপোর আয়োজন করা হয়েছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।’

জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে।’

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ খাতের স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমিয়ে আনা এবং ভবিষ্যতে মানুষের ভোগান্তি এড়ানোই এসব পরিকল্পনার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জাতীয় গ্রিডে সেই বিদ্যুৎ যুক্ত করার সক্ষমতা ও প্রস্তুতি সরকারের রয়েছে।

উল্লেখ্য, আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html