ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবুধাবিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় অংশ নিচ্ছে রাশিয়া


November 3, 2026 5:40 pm
Link Copied!


ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে আবুধাবিতে যাচ্ছে একটি রুশ প্রতিনিধিদল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দিমিত্রি পেসকভ বলেন, প্রতিনিধিদলটি ১০-১১ নভেম্বর আবুধাবিতে পৌঁছাবে এবং ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবে।

তিনি জানান, আবুধাবির এই বৈঠকে মস্কোর প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

এর আগে সোমবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির মিশনকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র আগামী ১০-১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই মধ্যস্থতা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, যুদ্ধপরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, উত্তেজনা হ্রাস, মানবিক প্রচেষ্টা এবং শান্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হবে।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২৩-২৪ জানুয়ারি এবং ৪-৫ ফেব্রুয়ারির প্রথম দুই দফা বৈঠক আবুধাবিতে এবং ১৭-১৮ ফেব্রুয়ারির তৃতীয় দফা বৈঠকটি জেনেভায় অনুষ্ঠিত হয়।

এদিকে চলতি মাসের ১৮-১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়া, চীন ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের সমন্বয় চলছে বলে জানান পেসকভ।

পেসকভ আরও উল্লেখ করেন যে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা অব্যাহত রয়েছে এবং এর প্রভাব কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে মস্কো। তবে তিনি বলেন, দুর্ভাগ্যবশত শতভাগ সুরক্ষা পাওয়া অসম্ভব, আর সে কারণেই এই বিশেষ সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html