ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৭ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

UttorbongoBD
November 3, 2026 7:50 pm
Link Copied!


সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আগামী ৭ নভেম্বর থেকে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলবে। যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে দিনের বেলায় এসব ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই।

এর আগে সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির কারণে গত ১০ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল শুরু হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী মোট ১৭১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন ২৩ হাজার ৭৭ জন।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৯৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশের ৪৫টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়ার ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া বাতিল হওয়া ৭৭টি ফ্লাইট ছিল ট্রানজিট। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারের ৯টি, ফ্লাই দুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

টিকিট ক্রয়, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html