ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রোনালদো-মদরিচদের লড়াইয়ের আগে টিকিটের দাম ৩ হাজার ডলার ছাড়ালো!


June 28, 2026 4:45 pm
Link Copied!


বিশ্বকাপে নকআউটে শেষ ৩২- এর সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। টরন্টোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুনর্বিক্রয় তথা রিসেল বাজারে টিকিটের দাম এখন আকাশচুম্বী!

টিকিটের দামের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট টিকিটডাটার তথ্য অনুযায়ী, শনিবার রাত পর্যন্ত এসব প্ল্যাটফর্মে সবচেয়ে কম দামের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ২২৫ মার্কিন ডলার। শেষ ৩২ এর সব ম্যাচের মধ্যে এটিই সবচেয়ে বেশি।

গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করায় গ্রুপ রানার্সআপ হয় পর্তুগাল। অন্যদিকে, ঘানাকে হারিয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

ফলে আগামী ৩ জুলাই (বাংলাদেশ সময়) টরন্টো স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচের লড়াই।

স্টাবহাব ও ভিভিডসহ বিভিন্ন রিসেল প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে টিকিটডাটা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পর্তুগাল-কলম্বিয়া ম্যাচ শুরুর আগের তুলনায় পরে শেষ ৩২ এর ম্যাচের টিকিটের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর পেছনে রয়েছে এবারের বিশ্বকাপে ফিফার চালু করা টিকিটের মূল্য ব্যবস্থাপনা। এই ব্যবস্থায় চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বাড়ে। যুক্তরাষ্ট্রে কনসার্ট ও বিভিন্ন ক্রীড়া আসরে এটি প্রচলিত একটি পদ্ধতি। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের অনেক ম্যাচের রিসেল টিকিটের দামও এক হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়, টিকিট ও আবাসনের ক্রমবর্ধমান মূল্য বিশ্বকাপকে আগের যেকোনো সময়ের তুলনায় উচ্চ আয়ের দর্শকদের নাগালের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছে। এতে বিশ্বকাপের দর্শক-প্রোফাইলেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html