ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

মিরপুর স্টেডিয়াম এলাকায় খেলা চলাকালে যান চলাচলে বিধিনিষেধ

UttorbongoBD
June 6, 2026 7:20 pm
Link Copied!


বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘিরে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ আগামীকাল রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রথম ওয়ানডে ম্যাচ আগামী মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃহস্পতিবার (১১ জুন) ও তৃতীয় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে।

ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
 
এ অবস্থায় সর্বসাধারণ ও যানবাহন চালকদের ওই পথ পরিহার করে মিরপুর-১ গামী সব যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ নম্বরে চলাচলের জন্য অনুরোধ করেছে ডিএমপি।
 
এ বিষয়ে ডিএমপি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।





Source link

🔴 LIVE