ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্পাইডার-ম্যানের সঙ্গে এক ফ্রেমে মেসি, চমকে দিল মার্ভেলের নতুন প্রচারণা


July 1, 2026 6:30 pm
Link Copied!


ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর দুনিয়াতেও দেখা গেল লিওনেল মেসিকে। তবে অভিনেতা হিসেবে নয়, মার্ভেলের আসন্ন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর নতুন প্রচারণামূলক ভিডিওতে টম হল্যান্ডের সঙ্গে হাজির হয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

ভিডিওর শুরুতে একটি কফিশপে প্রবেশ করতে দেখা যায় মেসিকে। সেখানে সাধারণ মানুষের বেশে থাকা পিটার পার্কারের (টম হল্যান্ড) সঙ্গে তার দেখা হয়। কথোপকথনের একপর্যায়ে মেসি জানান, স্পাইডার-ম্যানকে খুঁজে বের করতে তিনি একটি বিশেষ ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করছেন।

এরপরই দৃশ্যে আসে মোড়। পিটার পার্কার কিছুক্ষণের জন্য আড়ালে গিয়ে ফিরে আসেন স্পাইডার-ম্যানের রূপে। তারপর শুরু হয় শহরজুড়ে দুজনের রোমাঞ্চকর অভিযানের দৃশ্য, যেখানে স্পাইডার-ম্যানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে দেখা যায় মেসিকেও।

বিজ্ঞাপনটিতে ফুটবল ও সুপারহিরো জগতের মেলবন্ধনকে মজারভাবে তুলে ধরা হয়েছে। এমনকি মেসির অসাধারণ ড্রিবলিং দক্ষতার প্রতি ইঙ্গিত করে ‘দ্য ড্রিবলার’ নামে সম্ভাব্য এক ভিলেনের ধারণাও দেখানো হয়েছে, যা দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মেসি ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তবে এই উপস্থিতি শুধুই সিনেমার প্রচারণার অংশ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে লিওনেল মেসি অভিনয় করছেন—এমন কোনো ঘোষণা মার্ভেল বা নির্মাতাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html