ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


July 1, 2026 8:05 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১ জুলাই (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ; আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: ভ্যান্স; এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু; ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প; ভেনেজুয়েলায় রহস্যময় রক্তিম আকাশ, ভূমিকম্পের পর কী ঘটছে কারাকাসে; ভারতীয় ভিসাকেন্দ্রে উপচে পড়া ভিড়, কেন ছুটছেন বাংলাদেশিরা- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালির ওপর ইরান তার সার্বভৌমত্ব বজায় রাখা অব্যাহত রাখবে। চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালিকে একটি ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে বর্ণনা করে গালিবাফ বলেন, এই যুদ্ধের সময় ঈশ্বর আমাদের এটি দান করেছেন এবং এটিই আমাদের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার।

আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: ভ্যান্স

ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে একাধিক গণমাধ্যমে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা সফল হোক বা ব্যর্থ উভয় পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসন অবশ্যই আলোচনা সফল হোক, সেটাই চায়। তবে আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্র ইরানের তুলনায় ‘অনেক বেশি শক্তিশালী অবস্থানে’ থাকবে।

এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রতি ক্রমাগত বৈরী বক্তব্যের প্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে ‘শান্ত হওয়ার’ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের সাম্প্রতিক আক্রমণাত্মক বক্তব্য তাকে উদ্বিগ্ন করে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, অবশ্যই এটি আমাকে উদ্বিগ্ন করে।

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে পুনরায় পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা ট্রাম্পকে যুদ্ধ ‘শেষ করার’ জন্য বিভিন্ন সামরিক বিকল্পের বিষয়ে অবহিত করেন।

ভেনেজুয়েলায় রহস্যময় রক্তিম আকাশ, ভূমিকম্পের পর কী ঘটছে কারাকাসে

ভয়াবহ জোড়া ভূমিকম্পের ক্ষত কাটিয়ে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশ হঠাৎ লালচে-কমলা রঙ ধারণ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এই রহস্যময় দৃশ্য দেখে কারাকাসের বাসিন্দারা যেমন বিস্মিত হয়েছেন, তেমনি অনেকের মনে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। বিশেষ করে আকাশের একদম নিচে নেমে আসা মেঘের কারণে পুরো দৃশ্যটি এক ভৌতিক ও রহস্যময় রূপ নেয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিডিও ঘিরে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা।

ভারতীয় ভিসাকেন্দ্রে উপচে পড়া ভিড়, কেন ছুটছেন বাংলাদেশিরা

দুই বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করেছে ভারত। আর ভিসা চালুর এই ঘোষণা আসতেই দেশের ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে। গত ২৮ জুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দুই দেশের সম্পর্ক নতুন করে জোরদারের লক্ষ্যে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এই ঘোষণা দেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html