ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ, যা ছিল আলোচনার টেবিলে 


July 2, 2026 11:15 am
Link Copied!


কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌপথ নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার পর, কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যকার পরোক্ষ আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পৃথকভাবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। খামেনির হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম বড় কোনও কূটনৈতিক উদ্যোগ।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ও প্রতিনিধিদল 

এই পরোক্ষ আলোচনায় মার্কিন পক্ষে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বা স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অংশ নেননি; ইরানের কারিগরি দলের প্রধান ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি তেহরানের পক্ষে আলোচনা পরিচালনা করেন। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, বৈঠকে মূল ফোকাস ছিল হরমুজ প্রণালির নিরাপত্তা। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবানন সংঘাত এবং যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ইরানের বিপুল পরিমাণ তহবিল মুক্তির বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। 

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি জানান, দোহায় দুটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকে আমেরিকার ‘চুক্তি লঙ্ঘনের’ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং যেকোনও বিরোধ তাৎক্ষণিক মেটাতে দুই পক্ষ একটি স্থায়ী যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রে অবরুদ্ধ থাকা ইরানের ৬ বিলিয়ন (৬০০ কোটি) ডলার তহবিল অবমুক্ত করার প্রক্রিয়া নিয়ে।

মধ্যস্থতাকারী দেশ কাতার এই আলোচনাকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে আখ্যা দিয়েছে। কাতার জানিয়েছে, প্রথম দিনের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া ও শোক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই দেশের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html