ঢাকাMonday , 6 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেন বাংলাদেশের চলচ্চিত্র ‘দেলুপি’র সঙ্গে যুক্ত হলেন অনুরাগ কশ্যপ


July 6, 2026 7:15 pm
Link Copied!


বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’র আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হয়েছেন ভারতের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কশ্যপ। এখন থেকে আন্তর্জাতিক পরিসরে চলচ্চিত্রটি ‘অনুরাগ কশ্যপ নিবেদিত দেলুপি’ নামে উপস্থাপিত হবে। তবে কেন বাংলাদেশের এই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হলেন তিনি, সেই বিষয়ে জানিয়েছেন ছবিটির প্রযোজক অমিত রুদ্র।

বাংলা ট্রিবিউনকে অমিত রুদ্র বলেন, “আমাদের চলচ্চিত্রটির মুক্তিযাত্রা এখনও শেষ হয়নি। আন্তর্জাতিকভাবে আরও মুক্তি বাকি রয়েছে। ওটিটিসহ বিভিন্ন মাধ্যমে পর্যায়ক্রমে চলচ্চিত্রটি মুক্তি পাবে। সেই যাত্রায় নিবেদক হিসেবে আমাদের পাশে থাকবেন অনুরাগ কশ্যপ।” 

এর আগে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ দেখার পর এর গল্প, নির্মাণশৈলী ও চিত্রভাষা অনুরাগ কশ্যপকে মুগ্ধ করে। এরপরই তিনি চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। 

গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে। 

ফুটপ্রিন্ট প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘দেলুপি’ ইতোমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সংশ্লিষ্টদের আশা, অনুরাগ কশ্যপের সম্পৃক্ততায় চলচ্চিত্রটির আন্তর্জাতিক যাত্রা আরও বিস্তৃত হবে এবং বিশ্বের আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html