ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা


July 8, 2026 8:00 pm
Link Copied!


ইরানের ওপর আগের দিনের হামলার পর আজ বুধবার রাতেও দেশটির ওপর নতুন করে আরও হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি একটু আগাম সতর্ক বার্তা দিয়ে রাখছি: আজ রাতে আমরা তাদের (ইরান) ওপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি।

তুরস্কের আঙ্কারায় জেলেনস্কির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানিরা যা করছে, তাতে আমি মোটেও খুশি নই। তবে একই সঙ্গে তিনি পুনরায় স্পষ্ট করে জানান যে তিনি ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চান না, কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা চায় না যে ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকুক।

সূত্র: আল জাজিরা





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html