দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭৯ ওভারে ৩০৭/৬, লিড ৩৫৩ (মুশফিক ৯০*, তাইজুল ৮*; তানজিদ ৪, মাহমুদুল ৫২, মুমিনুল ৩০, শান্ত ১৫, লিটন ৬৯, মিরাজ ১৯)
পাকিস্তান প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২/১০ (আব্বাস ০*; ফজল ৯, আওয়াইজ ১৩, শান ২১, শাকিল ৮, বাবর ৬৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, শাহজাদ ১০, সাজিদ ৩৮)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৭ ওভারে ২৭৮/১০ ( শরিফুল ১২*; মাহদুমুল ০, তানজিদ ২৬, মুমিনুল ২২, শান্ত ২৯, মুশফিক ২৩, মিরাজ ৪, তাইজুল ১৬, তাসকিন ৭, লিটন ১২৬, নাহিদ ০)
টানা দুই সেশনে বাংলাদেশের ব্যাটারদের আধিপত্য অব্যাহত রয়েছে। ৩৫৩ রানের লিড নিয়ে চায়ের বিরতিতে গেছে বাংলাদেশ দল। দ্বিতীয় সেশন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৩০৭ রান। ব্যাট করছেন মুশফিকুর রহিম ৯০* ও তাইজুল ইসলাম ৮*।
এই সেশনে মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে ১২৩ রানের জুটি উপহার দিয়েছেন। হাসান আলীর বলে লিটন ৬৯ রানে ফেরায় ভেঙেছে জুটি। তার পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৩৪ রান যোগ করেন মুশফিক। মিরাজ বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ১৯ রানে খুররম শাহজাদের বলে বোল্ড হয়েছেন।
তার পর তাইজুলকে নিয়ে ৩৫ রানে অবিচ্ছিন্ন রয়েছেন মুশফিক।
২৪৯ রানে এগিয়ে থেকে লাঞ্চে বাংলাদেশ
দ্বিতীয় টেস্টে বড় স্কোরের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেছে ২৪৯ রানে এগিয়ে থেকে। লাঞ্চে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৩ ওভারে ৪ উইকেটে ২০৩ রান।
প্রথম টেস্টের মতো এই টেস্টেও ব্যাকফুটে পাকিস্তান। বিপরীতে বাংলাদেশ চালকের আসনে। ৩ উইকেটে ১১০ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তখন ক্রিজে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত অবশ্য প্রথম টেস্টের ছন্দ এই টেস্টে টেনে নিয়ে আসতে পারেননি। ১৫ রানে খুররম শাহজাদের বলে শুরুর দিকেই এলবিডাব্লিউ হয়েছেন। তার পর থেকে অবশ্য পঞ্চম উইকেটে জুটি গড়ে খেলছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তুলনায় আক্রমণাত্মক লিটন ৬৬ বলে ৩ চারে ৪৮ রানে ব্যাট করছেন। ৮০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৯ রানে আছেন মুশফিকুর রহিম। তারা অবিচ্ছিন্ন ৮৮ রানে।