ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’


July 14, 2026 12:35 am
Link Copied!


বিশ্বব্যাপী প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। সুখবর হলো, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও একই দিনে মুক্তি পাবে ছবিটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকরা উপভোগ করতে পারবেন নোলানের নতুন এই মহাকাব্যিক চলচ্চিত্র।

তথ্যটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ঢাকার বুকেই এবার নোলান ম্যাজিক! আর মাত্র ৪ দিন! এরপরই বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সিনেমাপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ‘ওপেনহেইমার’-এর অভূতপূর্ব সাফল্যের পর বিশ্ব মুক্তির সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য ওডিসি’।”

প্রযুক্তিগত দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ছবিটি। মেসবাহ উদ্দিন আহমেদের ভাষায়, “নোলান সবসময়ই প্রযুক্তির নতুন ব্যবহারে বিশ্বাসী। তবে এবার তিনি সব রেকর্ড ভেঙে দিয়েছেন। চলচ্চিত্র ইতিহাসের প্রথম মূলধারার ফিচার ফিল্ম হিসেবে ‘দ্য ওডিসি’র প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে আইম্যাক্স ৭০ মিমি ফিল্ম ক্যামেরায়।”

গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ট্রয় যুদ্ধ শেষে রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল স্বদেশ প্রত্যাবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। ছবিতে ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। এছাড়া রয়েছেন টম হল্যান্ড, জেনডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, শার্লিজ থেরন, লুপিতা নিয়ং’ওসহ হলিউডের একঝাঁক তারকা।

‘ওপেনহেইমার’-এর পর নোলানের নতুন সৃষ্টি হিসেবে ‘দ্য ওডিসি’ ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুক্তির আগেই বিভিন্ন দেশে আইম্যাক্স প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে ছবিটি। এবার সেই বৈশ্বিক উন্মাদনার অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের দর্শকরাও।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html