ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’


July 14, 2026 8:50 am
Link Copied!


দুই নারীর সম্পর্ক মানেই প্রতিযোগিতা, হিংসা কিংবা রেষারেষি—এমন প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও ভারতের অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তাঁদের মতে, স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই একে অপরের শত্রু—এ ধারণা বাস্তবের চেয়ে সমাজের তৈরি করা মানসিকতা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’-কে ঘিরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন দুই অভিনেত্রী। ছবিতে একজন একই পুরুষের প্রাক্তন স্ত্রী, অন্যজন বর্তমান স্ত্রী হলেও তাঁদের সম্পর্ককে প্রচলিত দ্বন্দ্বের বাইরে দেখানো হয়েছে।

জয়া আহসান বলেন, “শত্রুতার মনোভাব আসবেই বা কেন! এমন তো আসলে হয় না। সমাজ এভাবে আমাদের ভাবতে শেখায়।” তাঁর মতে, একই ছবিতে একাধিক নারী চরিত্র থাকলেই তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এ ধারণাও এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমান সময়ে সিনেমা নারী বা পুরুষকেন্দ্রিক নয়, বরং চরিত্রকেন্দ্রিক। তাই সহশিল্পীদের সঙ্গে সুস্থ পরিবেশেই কাজ করা সম্ভব।

চূর্ণী গঙ্গোপাধ্যায়ও একই সুরে কথা বলেন। তাঁর ভাষায়, ছবির চরিত্রের প্রয়োজনে একজন অভিনেত্রীকে সুন্দর বা আকর্ষণীয় দেখানো হলে সেটিকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “জয়াকে সুন্দরী লাগছে বলে যদি আমি কাঁদতে বসি, তা হলে তো ছবিটাই দাঁড়াবে না। অভিনেতাকে চরিত্রের প্রয়োজনেই নিজেকে তুলে ধরতে হয়।”

দুই অভিনেত্রীর পরিচয় ও বন্ধুত্বের শুরু কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ ছবির সময়। জয়ার ভাষ্য, সেই ছবি থেকেই চূর্ণীর কাছ থেকে তিনি আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন। এমনকি তাঁর চরিত্রের পোশাক, সাজসজ্জা ও লুক নিয়েও চূর্ণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

চূর্ণীও জানান, একটি চরিত্রকে গড়ে তোলার প্রক্রিয়ায় শিল্পীর প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়। সেই কারণেই জয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রতিযোগিতার ছিল না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের।

প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে ১০ জুলাই। ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-র ধারাবাহিকতায় নির্মিত এই ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html