ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১৫ কিমি ধাওয়া, রড-লাঠি নিয়ে হামলা


July 14, 2026 2:40 pm
Link Copied!


ভারতের মহারাষ্ট্রের নাসিকের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় একটি পর্যটক পরিবারকে প্রায় ১৫ কিলোমিটার ধাওয়া করে লোহার রড দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে লোহার রড হাতে ওই পরিবারের গাড়িটিকে ধাওয়া করতে দেখা গেছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নাসিকের ভাবালি জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে একদল যুবককে এক তরুণীকে উত্ত্যক্ত করতে দেখে তারা এর প্রতিবাদ করেন এবং তাদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই অভিযুক্তরা সহিংস হয়ে ওঠে।

পরিবারটির দাবি, হামলাকারীরা প্রথমে তাদের গাড়িটিকে ধাওয়া করে। এরপর বারবার তাদের গাড়ির পথরোধ করে কাঠের লাঠি এবং লোহার রড দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার সময় অভিযুক্তরা ওই পরিবারের গাড়িটিতেও ভাঙচুর চালায়।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণাদি পরীক্ষা করে দেখছে।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html