ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


July 14, 2026 11:10 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৪ জুলাই (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানে টানা ৫ ঘণ্টা ধরে মার্কিন হামলা; আমিরাতের ট্যাঙ্কারে ইরানি হামলা, ভারতীয় নাবিক নিহত; ৪ সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সর্বোচ্চ; আমিরাতের ২ ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার আইআরজিসির; বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন কেন; হরমুজের ঝুঁকি এড়াতে নতুন বন্দরের পরিকল্পনা আমিরাতের; বিয়ের পর একা ঘুরতে গেলে পাড়া-প্রতিবেশীর জ্বলে কেন; ইয়েমেনে হুথিদের ওপর সৌদি হামলার নেপথ্যে ট্রাম্প; আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ; ট্রাম্পের প্রাইম টাইম ভাষণ ঘিরে উত্তেজনা, কী ঘোষণা আসতে পারে; ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানে নতুন দফায় হামলা শেষ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, পাঁচ ঘণ্টাব্যাপী অভিযানে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

 

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ওমানের আঞ্চলিক জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে এক ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ২ শতাংশ বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে একটি ‘মাইন পাতা পথ’ দিয়ে পার হওয়ার চেষ্টা করায় ওই দুটি ‘আইন লঙ্ঘনকারী সুপারট্যাঙ্কারে’ হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

বিশ্বকাপের অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক দ্বৈরথে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে প্রশাসন। এই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড।

 

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে দেশটির বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ লক্ষ্যে ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর এবং একই আমিরাতের বিদ্যমান বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

৩০ বছর বয়সী সাম্য গুপ্তা যখনই একা ভ্রমণে বের হন, চারপাশ থেকে প্রশ্ন উড়ে আসে, ‘একা কেন? স্বামী সঙ্গে আসেননি কেন?’ সাম্যর স্পষ্ট উত্তর, বিয়ের আগেও তাদের প্রত্যেকের আলাদা ব্যক্তিগত জীবন ও বন্ধু ছিল, এখনও আছে। তারা একে অপরের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন এবং এভাবেই সুখী আছেন। কিন্তু আমাদের সমাজ বিষয়টিকে সহজে মেনে নিতে পারে না। বিয়ের পর কোনো সঙ্গী একা ঘুরতে গেলে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে বা নিজের কোনও শখের কাজে সময় কাটালে সমাজ ধরেই নেয় সম্পর্কে নিশ্চয়ই কোনও ফাটল ধরেছে।

 

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের বিষয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

 

স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত যে কারও বিষয়টি চোখে পড়বে। আর যারা টিভিতে খেলা দেখেন, তবে তাদের কানে আসবেই। আর্জেন্টিনার ফুটবল ম্যাচের চিরচেনা আবহসংগীত এটি। বিশ্বকাপ, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব, কোপা আমেরিকা কিংবা প্রীতি ম্যাচ; প্রতিপক্ষ যেই হোক না কেন, আর্জেন্টিনার সমর্থকরা যেখানেই যান, এই সুর সেখানে থাকবেই।

 

আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাইম-টাইমে সরাসরি সম্প্রচারিতব্য এই ভাষণে নির্বাচনের সুরক্ষা, ইরান পরিস্থিতি এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়া অন্যান্য বিষয় তুলে ধরবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের একজন সিনিয়র উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

২০২৫ সালে ইসরায়েলে কোনও ধরনের সরাসরি তেল রফতানি করেনি ব্রাজিল। ইসরায়েলবিরোধী বয়কট আন্দোলনের কর্মীরা একে তাদের প্রচারণার বড় জয় হিসেবে দেখছেন। গত জুনের শেষে প্রকাশিত ন্যাশনাল পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) ২০২৬ সালের বার্ষিক পরিসংখ্যান প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে ব্রাজিল থেকে ইসরায়েলে সরাসরি কোনও তেল রফতানি করা হয়নি।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html