ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘গৌরী হিন্দু নন, খ্রিস্টান’, ‘লাভ জিহাদ’ বিতর্কে মুখ খুললেন আমির খান


July 15, 2026 7:50 pm
Link Copied!


তৃতীয় বিয়ের পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেতা আমির খান। স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ থেকে শুরু করে ধর্মীয় আপত্তি—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই তারকা দম্পতি। এবার এসব বিতর্কের জবাব দিয়েছেন আমির খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির স্পষ্ট করে জানিয়েছেন, তার স্ত্রী গৌরী স্প্র্যাট হিন্দু নন, খ্রিস্টান। এমনকি তিনি ইসলাম ধর্মও গ্রহণ করেননি। অভিনেতার দাবি, তার আগের দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য—তাদের কেউই বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি।

আমির বলেন, তাদের সব বিয়েই ছিল সিভিল ম্যারেজ। তাই কোনো স্ত্রীকেই ধর্ম পরিবর্তন করতে হয়নি। গৌরীকে নিয়ে বিতর্ক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘গৌরী হিন্দুও নন, তিনি খ্রিস্টান। এমনকি তিনি খুব একটা ধর্ম পালনও করেন না।’

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে এরই মধ্যে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি একদিকে তাকে ‘লাভ জিহাদ’-এর অভিযোগে নিশানা করা হয়, অন্যদিকে এক মুসলিম ধর্মীয় নেতা অমুসলিম নারীকে বিয়ে করায় তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন। এসব প্রসঙ্গে আমির বলেন, সময় যত যাচ্ছে, বিষয়গুলো তার কাছে ততই হাস্যকর মনে হচ্ছে।

নিজের পরিবারের উদাহরণ টেনে অভিনেতা বলেন, তাদের পরিবার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও অন্তর্ভুক্তিমূলক। তার দুই বোনই হিন্দু পুরুষকে বিয়ে করেছেন। এমনকি তার মেয়েও একজন হিন্দু পুরুষকে বিয়ে করেছেন বলে জানান আমির। পরিবারের বিভিন্ন সদস্যের আন্তঃধর্মীয় বিয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা একটি অন্তর্ভুক্তিমূলক পরিবার।’

গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। ৬০ বছর বয়সে এটি তার তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। গৌরীর সঙ্গে আমিরের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।

গৌরীকে বিয়ের পরই আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। তবে এবার সেই বিতর্কের জবাব দিয়ে অভিনেতা স্পষ্ট করলেন—তার কোনো স্ত্রীই বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেননি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html