ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী-নেতারা তারেক রহমানকে নয়, ফ্যাসিস্ট হাসিনাকে অনুসরণ করছেন: মঞ্জু


July 16, 2026 5:00 pm
Link Copied!


সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা ও আচরণের সমলোচনা করে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপির মন্ত্রী ও নেতারা আচরণ ও কথাবার্তায় তারেক রহমানকে অনুসরণ না করে ফ্যাসিস্ট হাসিনাকে অনুসরণ করছে। তাদের উচিত নিজের নেতার চলন-বলন, আচরণে যে নমনীয়তা তা অনুসরণ করা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বিজয়-৭১ চত্বরে এবি পার্টি আয়োজিত ‘বন্যা ও জলাবদ্ধতায় বিপন্ন মানবতার ভোগান্তি ও দুর্ভোগ’ শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জলাবদ্ধতা নিরসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে আওয়ামী লীগ, ইন্টেরিম ও বিএনপির একই সুর এবং একই আচরণ দুঃখজনক। অবিলম্বে সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং অতীতে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা দূর করাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাবদ যত টাকা লুটপাট হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।

তিনি বলেন, যার কষ্ট, সে-ই বোঝে। যাদের কষ্ট হয় না, তারা মানুষের দুর্ভোগ উপলব্ধি করতে পারে না। সামান্য বৃষ্টিতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা সৃষ্টি হচ্ছে। অথচ বছরের পর বছর হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও জনগণ তার সুফল পায়নি। এই অর্থ কোথায় ব্যয় হয়েছে, কারা দায়ী, মেয়র, প্রশাসক, মন্ত্রী, সচিব কিংবা ঠিকাদার সবকিছুর নিরপেক্ষ তদন্ত করে জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে।

মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি নয়, সমাধান করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে নগরের জলাবদ্ধতা দূরীকরণে ব্যয় করা ১৩ হাজার ৪ কোটি টাকা এবং ইন্টেরিম সরকারের সময় ব্যয় হওয়া ৩৪৫ কোটি টাকার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে বিএনপি সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার যে বাজেট বরাদ্দ করেছে তা ব্যয়ের পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তিনি।

তিনি প্রশ্ন রেখে বলেন, কেন শিক্ষার্থীদের প্রতিবার রাজপথে নেমে তাদের ন্যায্য দাবি আদায় করতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই জনগণের সমস্যা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে কেন? এরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে আরও বক্তব্য রাখেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমিক নেতা শাহ আব্দুর রহমান এবং ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html