ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের


July 21, 2026 8:25 am
Link Copied!


​মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা ও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মুখে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

​দফতরটির এক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও সজাগ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। একইসঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হওয়া এবং ভ্রমণজনিত নানা ধরনের বিড়ম্বনার বিষয়ে তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে

এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের উক্ত অঞ্চল সফর কিংবা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনাটি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

​মার্কিন পররাষ্ট্র দফতর আরও সতর্ক করেছে যে, ইরান এবং তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ, তাদের কূটনৈতিক কেন্দ্র কিংবা মার্কিনিদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোতে হামলা চালাতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html