ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত


July 31, 2026 8:25 am
Link Copied!


বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি স্মরণ করেছেন। প্রথম সিনেমা রকি’র শুটিং চলাকালেই তার মা, কিংবদন্তি অভিনেত্রী নরগিস ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। সেই দুঃসহ সময়ের স্মৃতি নিয়েই সম্প্রতি কথা বলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, তখন তার বয়স ছিল মাত্র ১৯-২০ বছর। নরগিস অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন। অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি কোমায় চলে যান।

এমন পরিস্থিতিতেও বাবা সুনীল দত্ত তাকে ভারতে ফিরে এসে রকি সিনেমার শুটিং শেষ করার নির্দেশ দেন। সঞ্জয় বলেন, তখন তিনি বাবার সিদ্ধান্ত বুঝতে পারেননি। পরে উপলব্ধি করেন, বাবা চেয়েছিলেন তিনি দায়িত্ব থেকে সরে না দাঁড়ান।

সঞ্জয় বলেন, “মা তখন কোমায় ছিলেন। বাবা আমাকে বললেন, দেশে ফিরে সিনেমার কাজ শেষ করো। তখন বিষয়টি মেনে নেওয়া কঠিন ছিল। পরে বুঝেছি, সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত। মা অসাধারণ সাহস নিয়ে লড়াই করেছিলেন। মনে হয়, তিনি শুধু একবার নিজের দেশে ফিরতে চেয়েছিলেন।”

তিনি আরও জানান, চিকিৎসার সময় তিনি ও তার দুই বোন মায়ের জন্য প্লেটলেটও দান করেছিলেন। সেই সময়টিকে তিনি জীবনের সবচেয়ে মানসিকভাবে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে বাবা সুনীল দত্তের কথাও স্মরণ করেন সঞ্জয়। তিনি বলেন, বড়দের সম্মান করা, দায়িত্বশীল থাকা এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করার শিক্ষা তিনি বাবার কাছ থেকেই পেয়েছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালে নরগিস ক্যানসারে মারা যান। তার মৃত্যুর কয়েক দিন পরই মুক্তি পায় সঞ্জয় দত্তের অভিষেক চলচ্চিত্র রকি। তখন থেকেই ব্যক্তিগত শোক আর ক্যারিয়ারের শুরুর স্মৃতি তার জীবনে একসঙ্গে জড়িয়ে আছে।

/এম/





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html