ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হানিয়াহকে স্মরণ করে ইরানিদের ‘প্রকৃত নায়ক’ বললেন পেজেশকিয়ান


August 2, 2026 10:20 am
Link Copied!


ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে মেয়াদের দুই বছর পূর্তিতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহর হত্যাকাণ্ডের কথা স্মরণ করেছেন মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ক্রমাগত শত্রুতার মধ্যেও ইরানি জনগণের সহনশীলতা ও লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান জানান, ট্র্যাজেডির ছায়া দিয়েই তার প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয়েছিল। তিনি উল্লেখ করেন, আমার প্রশাসনের শুরুই হয়েছিল জায়নবাদী শাসকগোষ্ঠীর হাতে আমাদের প্রিয় অতিথির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।

নিজের মেয়াদের দুই বছরের চিত্র তুলে ধরে পেজেশকিয়ান বলেন, এরপর থেকেই তার শাসনকাল ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ, চাপ এবং ক্রমাগত শত্রুতা’ দ্বারা চিহ্নিত হয়েছে। এর মধ্যে একটি বিদেশি মদদপুষ্ট অভ্যুত্থান চেষ্টা এবং দুটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধ অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, এই সমস্ত কঠিন দিনগুলোতে সত্যিকারের নায়ক ছিল জনগণ। একই সঙ্গে দৃঢ় আশা প্রকাশ করে তিনি বলেন, ইরানিরাই ইরানের ভবিষ্যৎ গড়ে তুলবে।

প্রসঙ্গত ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে আততায়ীদের হাতে নিহত হন ইসমাইল হানিয়াহ। পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন, যেখানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html