ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পেরুতে নাজকা লাইনস দেখতে গিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩


August 2, 2026 11:40 am
Link Copied!


পেরুর ঐতিহাসিক নাজকা লাইনস দেখতে ইউরোপীয় পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার নাজকা শহরের বাইরে একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

নাজকা পৌর কর্তৃপক্ষ জানায়, বিমানটি কাছের ইকা শহর থেকে উড্ডয়ন করেছিল। এটি পেরুর বেসরকারি প্রতিষ্ঠান অ্যারোডিয়ানা পরিচালিত ছিল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজে নাজকা লাইনসের ওপর দিয়ে দর্শনীয় ফ্লাইট পরিচালনা করে আসছে তারা।

নাজকা লাইনস হলো শত শত বছর আগে পেরুর আদিবাসীদের তৈরি মরুভূমির বিশাল ভূ-রেখাচিত্রের সমষ্টি। এসব রেখায় বিভিন্ন প্রাণীর আকৃতি ফুটে উঠেছে, যা সম্পূর্ণভাবে কেবল আকাশ থেকে বা নির্ধারিত পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখা যায়।

পেরুর পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ থেকে ৫৪ বছর বয়সী সাতজন ইতালীয় নাগরিক, ৫২ বছর বয়সী দুই স্প্যানিশ নাগরিক এবং ৭৭ ও ৭৮ বছর বয়সী দুই জার্মান নাগরিক রয়েছেন। এছাড়া নিহত হয়েছেন বিমানের পাইলট আমেরিকো সালাজার এবং সহ-পাইলট ইরেঙ্কা গুয়ানিলো দেল কার্পিও।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। তিনি বলেন, বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অ্যারোডিয়ানার কোনও মন্তব্য পাওয়া যায়নি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html