ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ৫ দেশের যৌথ পদক্ষেপ

UttorbongoBD
June 9, 2026 6:30 pm
Link Copied!


ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে উগ্রপন্থি ইসরায়েলি সেটেলারদের সহিংসতা ও সেখানে তৈরি হওয়া উদ্বেগজনক পরিস্থিতির জেরে এবার একযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্বের শক্তিশালী পাঁচ দেশ। দেশগুলো হলো- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও নরওয়ে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দেশ পাঁচটি জানিয়েছে, পশ্চিম তীরের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে এবং এর জন্য দায়ী কট্টরপন্থি ইসরায়েলি সেটেলারদের জবাবদিহির আওতায় আনতেই তারা এই সমন্বিত পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার নতুন করে নিষেধাজ্ঞা জারির পর, এই পাঁচ দেশের জোটটি ইসরায়েল সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, সেখানকার মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষ যদি জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে তারা সামনে আরও কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রকাশিত এক সরকারি নোটিশে দেখা গেছে, যুক্তরাজ্য তাদের বৈশ্বিক মানবাধিকার নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় নতুন করে সাতটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই তালিকায় যুক্ত করেছে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের এই নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে।

অন্যদিকে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট জানিয়েছেন, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে ফ্রান্সও অধিকৃত ওই ভূখণ্ডে বসতিস্থাপনকারীদের সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিজস্ব নিষেধাজ্ঞা আরোপ করছে।

সূত্র: আল জাজিরা

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html