ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা: মন্ত্রী


August 13, 2026 2:00 pm
Link Copied!


অবৈধ অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুতের চাহিদা আকস্মিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুতের বাড়তি চাহিদার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে।

তেল আমদানি নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, তেল আমদানি বসুন্ধরাকে দেওয়া হচ্ছে বলে নানা ধরনের কথা বলা হচ্ছে। অথচ এ বিষয়ে এখনও কোনও নীতিমালা তৈরি হয়নি।

দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি টার্মিনালের জন্য ১০-১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে। মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে বলেও জানান তিনি।

তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে তার কিছু করার নেই, দিন গোনা ছাড়া।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমান পরিস্থিতির জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে সংকটময় অবস্থায় নিয়ে গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html