ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ


August 13, 2026 7:25 pm
Link Copied!


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে যখন উয়েফা, এএফসি ও কনকাকাফের মতো তিনটি কনফেডারেশন প্রকাশ্য অবস্থান নিয়েছে, ঠিক তখনই তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কাতার ও ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কোসহ ছয় আরব দেশের ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন এবং তার ওপর আস্থার কথা জানিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তার নেতৃত্ব এখন বড় সংকটের মুখে।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা সামনে আনার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। পরে তীব্র সমালোচনার মুখে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।

এর মধ্যেই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন তথা এএফসি এবং উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ ইনফান্তিনোর কর্মকাণ্ডের সমালোচনা করে তার পদত্যাগের দাবি তুলেছে। এমন পরিস্থিতিতে কাতার, মরক্কো, মিসর, লেবানন, সুদান ও মৌরিতানিয়ার ফুটবল ফেডারেশনের প্রধানরা এক যৌথ বিবৃতিতে ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আরব ফুটবলের মানুষকে একত্রিত করা এবং আরব বিশ্বের ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে আমরা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আমাদের পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে তার নেতৃত্ব ও অব্যাহত প্রতিশ্রুতির প্রতি আমাদের আস্থা পুনর্ব্যক্ত করছি।’

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন- কাতার ফুটবল ফেডারেশন, মিসর ফুটবল ফেডারেশন, লেবানন ফুটবল ফেডারেশন, মরক্কো ফুটবল ফেডারেশন, সুদান ফুটবল ফেডারেশন এবং মৌরিতানিয়া ফুটবল ফেডারেশনের প্রধান। এই ছয়জনের মধ্যে চারজনই ফিফা কাউন্সিলের সদস্য। তারা হলেন আল থানি, আবু রিদা, ফৌজি লেকজা ও আহমেদ ইয়াহইয়া।

তবে এই সমর্থনের বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ সমর্থন দেওয়া ফেডারেশনগুলোর কয়েকটি আবার এএফসিরও সদস্য।

ইনফান্তিনোর বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণার সময় এএফসি হতাশা প্রকাশ করেছিল। সেই অবস্থানকে অনেকে উয়েফার সমালোচনার সঙ্গে সম্ভাব্যভাবে সামঞ্জস্যপূর্ণ হিসেবেও দেখেছিলেন। এখন সেই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ ফুটবল ফেডারেশন সরাসরি ইনফান্তিনোর পাশে দাঁড়ানোয় ফিফার ক্ষমতার সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থাৎ ইনফান্তিনোর বিরুদ্ধে চাপ যতই বাড়ুক, তার পক্ষে সমর্থনের ক্ষেত্রও যে তৈরি হচ্ছে- কাতার ও মরক্কোসহ ছয় আরব ফেডারেশনের এই যৌথ বিবৃতি তারই স্পষ্ট ইঙ্গিত।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html