ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার সাইফকে নিয়ে উচ্ছ্বাস


September 4, 2026 8:25 pm
Link Copied!


প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ ফুটবলার নিয়ে সপ্তাহখানেক ধরে অনুশীলন চলছে জার্মান কোচ থমাস ডুলির অধীনে। কিংস অ্যারেনায় দুই বেলা চলছে ঘাম ঝরানো অনুশীলন। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত হবে আসিয়ান কাপের এবারের আসর।

বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে আগেভাগেই, ১৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে। সেখানে আগে গিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এ নিয়ে আজ কথা বলেছেন।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ডুলির শিষ্যরা।

প্রতিযোগিতার প্রিমিয়ার ডিভিশনে মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। পয়েন্টের ভিত্তিতে দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। নিচের দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচ। অর্থাৎ ফাইনালে না উঠলেও গ্রুপ পর্বের তিন ম্যাচ বাদে আরও একটি স্থান নির্ধারণী ম্যাচ খেলবেন হামজা-জামালরা।

এই টুর্নামেন্ট সামনে রেখে হেড কোচ ডুলির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে আপাতত নেই দেশের বাইরে লিগে খেলা কোনও ফুটবলার। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডের হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছেন। ফাহমিদুল, সমিত ও তারিক কাজীরা ব্যস্ত নিজ নিজ ক্লাবের হয়ে ম্যাচ খেলায়। সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডো শুরুর আগে তাই বাইরের দেশের লিগ খেলা ফুটবলারদের পাচ্ছেন না ডুলি।

এদিকে বাংলাদেশের হয়ে খেলতে যুক্তরাষ্ট্র থেকে ট্রায়াল দিতে এসেছেন দীর্ঘদেহী গোলকিপার সাইফ কেরাওয়ালা। তাকে নিয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

তিনি বলেন, ‘আমাদের একটা গোলকিপার আসছে, সে ৬ ফিটের উপরে লম্বা। এখানে ও প্র্যাকটিস করছে এবং খুব ভালো প্র্যাকটিস করছে। আমরা আশা করি যে ও ভালো কিছু করবে। ওর কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি।’

সাইফ ছাড়াও আরও প্রবাসী ফুটবলার ট্রায়াল দিতে আসছেন। প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের নিয়ে আমিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে যারা অবস্থান করছে, তাদের আনার ব্যাপারে ফুটবল ফেডারেশন সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল সার্বক্ষণিক এটা তদারকি করছেন।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html