ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচমিশালি সবজি আর ডিমের পুর

UttorbongoBD
June 10, 2026 10:20 am
Link Copied!


ঘরোয়া স্বাদের সঙ্গে পুষ্টির সমন্বয় চাইলে এই রেসিপিটি হতে পারে দারুণ একটি পছন্দ। ডিমের নরম আবরণে মোড়ানো পাঁচমিশালি সবজির এই পুর শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই খাবার।

উপকরণ

ডিমের ব্যাটারের জন্য:
বড় ডিম ৪টি, মুরগির মাংসের মিহি কিমা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ।

পুরের জন্য:
ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, বাঁধাকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, মাশরুম আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ, কারি পাউডার ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ এবং মুরগির কিমা আধা কাপ।

প্রণালী

প্রথমে কিমা, কর্নফ্লাওয়ার, লবণ ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ডিম ফেটিয়ে সেই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটি ১০–১২ মিনিট রেখে দিতে হবে।

পুর তৈরির জন্য সব সবজি আধা সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে মুরগির কিমা ভালোভাবে ভুনতে হবে। এরপর পর্যায়ক্রমে সব সবজি ও অন্যান্য উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে।

এবার ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে এক কাপ ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এক পাশ সেদ্ধ হলে উল্টে অন্য পাশ ভেজে নিতে হবে। এভাবে সবগুলো তৈরি করতে হবে।

প্রতিটি রুটির এক পাশে প্রস্তুত করা সবজির পুর দিয়ে রোল আকারে মুড়িয়ে নিতে হবে। এরপর গোলানো ময়দা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।

সবশেষে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করলে কিংবা চুলায় গরম পানিতে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাঁচমিশালি সবজি আর ডিমের পুর।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html