ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাউরুটি সত্যিই আটার কি না, চিনবেন কী ভাবে?


October 28, 2026 3:20 pm
Link Copied!


স্বাস্থ্য সচেতন অনেকেই সাদা পাউরুটির বদলে ব্রাউন ব্রেড, হোল হুইট বা মাল্টিগ্রেন পাউরুটি বেছে নেন। চিকিৎসকেরাও বলছেন, ময়দার জিনিস বেশি খাওয়া ভালো নয়। কিন্তু দাম দিয়ে আটার বা ব্রাউন ব্রেড ভেবে যা কিনছেন বা খাচ্ছেন, তা খাঁটি কি?

প্যাকেটে স্বাস্থ্যকর পাউরুটির কথা লেখা থাকলেই যে তাতে পর্যাপ্ত পরিমাণে আটা রয়েছে, তা নয়। তাই পাউরুটি কেনার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।

১. উপকরণের তালিকা পড়ুন

প্যাকেটের পেছনে উপকরণের তালিকায় প্রথমে কী লেখা রয়েছে, দেখুন। সম্পূর্ণ গমের আটা তালিকার শুরুতে থাকলে সেটি বেছে নেওয়া যেতে পারে। অন্যদিকে, ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার প্রথম দিকে থাকলে বুঝতে হবে, পাউরুটিতে ময়দার পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে।

২. ময়দা মেশানো হয়েছে কি না দেখুন

প্যাকেটে ‘ময়দামুক্ত’ লেখা থাকলেও উপকরণের তালিকা যাচাই করুন। ময়দামুক্ত এবং ১০০ শতাংশ গমের আটায় তৈরি দুটি দাবির অর্থ এক নয়। তাই প্রস্তুতকারকের উল্লেখ করা উপকরণ ও আটার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

৩. হোল হুইট ও ব্রাউন ব্রেড এক নয়

হোল হুইট ব্রেড এবং ব্রাউন ব্রেডের মধ্যে পার্থক্য রয়েছে। পাউরুটির গাঢ় রং দেখেই সেটিকে আটার তৈরি বলে ধরে নেওয়া ঠিক নয়। কিছু পাউরুটিতে ক্যারামেল বা গুড়ের মতো উপাদান ব্যবহার করে বাদামি রং আনা হতে পারে।

৪. ফাইবার, চিনি ও নুনের পরিমাণ দেখুন

গমের ভুসিসহ তৈরি পাউরুটিতে সাধারণত ফাইবার বেশি থাকে। তবে শুধু ফাইবারের পরিমাণ দেখলেই হবে না। প্যাকেটের পুষ্টিগুণের তালিকা থেকে চিনি, লবণ ও ক্যালরির পরিমাণও দেখে নিন।

৫. শুধু ‘মাল্টিগ্রেন’ লেখা দেখে কিনবেন না

মাল্টিগ্রেন পাউরুটিতে একাধিক ধরনের শস্য থাকতে পারে। তবে তাতে সম্পূর্ণ গমের আটা কতটা রয়েছে, তা নাম দেখে বোঝা যায় না। তাই উপকরণের তালিকা পড়ে গমের আটা, অন্যান্য শস্য এবং ময়দার উপস্থিতি যাচাই করুন।

মনে রাখবেন, পাউরুটি কেনার সময় শুধু প্যাকেটের সামনের লেখা বা রং দেখে সিদ্ধান্ত নেবেন না। উপকরণের তালিকা ও পুষ্টিগুণের তথ্য পড়ে নিজের প্রয়োজন অনুযায়ী পাউরুটি বেছে নিন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html