ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফিনিশিংয়ে জোর দিচ্ছেন জাইলস বোনেট


August 14, 2026 8:00 pm
Link Copied!


বাংলাদেশ জাতীয় হকি দল ও অনূর্ধ্ব-২০ হকি দলের মধ্যে আজ শুক্রবার চতুর্থ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে সিনিয়র জাতীয় দল ৪-৩ ব্যবধানে জিতেছে। ম্যাচ শেষে অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ জাইলস বোনেট দলের সামগ্রিক অগ্রগতি ও খেলার কাঠামো নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কোচ জানান, খেলোয়াড়রা তাদের দায়িত্ব বুঝতে পারছে এবং দলের কাউন্টার-অ্যাটাকগুলো বেশ ভালো ছিল। ডাটা অনুযায়ী, আজ প্রতিপক্ষের চেয়ে অনূর্ধ্ব-২০ দলের সার্কেল এন্ট্রি বেশি ছিল এবং গোল শটের সংখ্যাও ছিল সমান। তবে এই সুযোগগুলো কাজে লাগিয়ে আরও গোল করা উচিত ছিল বলে তিনি মনে করেন।

ভবিষ্যৎ উন্নতির জায়গা হিসেবে কোচ জাইলস পেনাল্টি কর্নার এবং সার্কেল ফিনিশিংয়ের দুর্বলতার কথা উল্লেখ করেন। পাশাপশি, বেশ কিছু সাধারণ ভুল, বল টার্নওভার এবং সার্কেলের টপ পজিশনে প্রতিপক্ষকে গোল শটের সুযোগ দেওয়ার মতো বিষয়গুলোতে দ্রুত উন্নতি করার তাগিদ দেন।

কোচ বলেন, ‘দলের বর্তমান কাঠামো আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। এটি প্রতিপক্ষকে মাঝমাঠ দিয়ে বল নিয়ে ঢুকতে বাধা দিচ্ছে এবং তাদের বাইরে খেলতে বাধ্য করছে। আমরা সঠিক পথেই আছি এবং দল প্রতিযোগিতামূলক মনোভাব দেখাচ্ছে। তবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক কাজ বাকি।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html