ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাম সন্দেহে নিভে গেলো আরও ৮ শিশুর প্রাণ

UttorbongoBD
June 10, 2026 5:25 pm
Link Copied!


দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৮ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হাম রোগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯২।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html