ঢাকাFriday , 11 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল


September 4, 2026 6:10 pm
Link Copied!


ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ মিছিল করা হয়।

জানা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে মিছিলটির আয়োজন করা হয়। এতে সাভার উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে মিছিল করেন।

মিছিলে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html