ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান


August 19, 2026 6:15 pm
Link Copied!


অক্টোবর থেকে নভেম্বর- টানা প্রায় দেড় মাস ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় ডুবে থাকবে পাকিস্তান। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে আতিথেয়তা দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সময়ে দুই দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি মাঠে গড়াবে তিন দলের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট।

পিসিবি জানিয়েছে, ৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে পাকিস্তানের ব্যস্ত আন্তর্জাতিক ঘরোয়া সূচি। প্রথমে পাকিস্তান সফরে যাবে শ্রীলঙ্কা। ৪ অক্টোবর দেশটিতে পৌঁছে তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ৯, ১১ ও ১৩ অক্টোবর হবে তিনটি ম্যাচ।

এরপর পাকিস্তানে যোগ দেবে ইংল্যান্ড। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে শুরু হবে তিন দলের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। রাওয়ালপিন্ডি ও লাহোরে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হবে এই সিরিজ।

১৮ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ২০ অক্টোবর একই মাঠে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ড। ২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এরপর সিরিজের বাকি ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৫ অক্টোবর পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ২৭ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ এবং ২৯ অক্টোবর মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ৩১ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামেই হবে শিরোপার লড়াই।

ত্রিদেশীয় সিরিজ শেষ হলেও পাকিস্তান সফর শেষ হচ্ছে না শ্রীলঙ্কার। তারা থেকে যাবে পাকিস্তানে। ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। এরপর শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html