ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত


August 20, 2026 3:20 pm
Link Copied!


ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে নেওয়ার ঠিক তিন দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা ও ব্যারিকেড গুঁড়িয়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুমোদিত সীমানার বাইরে তৈরি করায় সরকারি নির্দেশে এ উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছে সরকারি সূত্র। দিল্লির অভিজাত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে অবস্থিত এই পাকিস্তান হাইকমিশন।

অভিযানে একটি বুলডোজার ব্যবহার করে পাকিস্তানি দূতাবাসের ভিসা সেকশনের কাছে লাইন নিয়ন্ত্রণের জন্য তৈরি করা স্থাপনা ও নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, পাকা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা ইট, কনক্রিট, বাঁকানো ধাতব ফ্রেম, চালের টিন এবং মেটাল রেলিংয়ের ধ্বংসস্তূপ। সাদা রঙের মেটাল বেড়া এবং ওপরের ঢেউখেলানো টিনসহ বাইরের কাঠামোর একাংশ পুরোটাই ভেঙে ফেলা হয়েছে। সার্ভিস উইন্ডোর আশেপাশের প্ল্যাস্টার ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসস্তূপের মাঝে হলেও দেখা গেছে ভিসা সেকশনের কাউন্টারগুলো, যেখানে ‘উইন্ডো ১’, ‘পাকিস্থানি পাসপোর্ট অনলি’ এবং ‘উইন্ডো-৫ / কালেকশন অব ভিসা অ্যাপ্লিকেশনস’ লেখা রয়েছে। তবে পাকিস্তান হাইকমিশনের প্রধান ফটক, মূল ভবনের সাদা দেওয়াল, গম্বুজ আকৃতির নকশা এবং পাকিস্তানি জাতীয় প্রতীকযুক্ত বড় ধাতব গেটটি অক্ষত রয়েছে। সীমানার কিছু অংশ জুড়ে কাঁটাতারের বেড়া স্পষ্ট দেখা গেছে।

এদিকে এই ঘটনার ঠিক একদিন আগে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সারজিও গোর শ্রীনগর সফরকালে জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ’ বলে মন্তব্য করেন। তবে তার এই বক্তব্যের সঙ্গে পাকিস্তান হাইকমিশনে চালানো বুলডোজার অভিযানের কোনও সম্পর্ক নেই বলে নিশ্চিত করা হয়েছে। গোরের এই মন্তব্যের প্রতিবাদে পরবর্তীতে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে ইসলামাবাদ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html