ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে পাঞ্জাবি বিক্রির প্রতিষ্ঠানের তিন কোটি ৭৬ টাকা রাজস্ব ফাঁকি


September 15, 2026 4:00 pm
Link Copied!


জনপ্রিয় ই-কমার্স ‘জে ক্রিয়েশনের’ তিন কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এ টাকা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) রবিবার (১৩ সেপ্টেম্বর) মিরপুরের জনপ্রিয় ই কমার্স ‘জে ক্রিয়েশনে’ অভিযান পরিচালনা করে। এটি মূলত অনলাইনভিত্তিক একটি পাঞ্জাবি, শেরোয়ানিসহ তৈরি-পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান। আকস্মিক এ অভিযানে মুসক ফাঁকির আলামত পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য মুসক-১২.৩ এর মাধ্যমে সিপিইউসহ দলিলাদি জব্দ করা হয়।

দুই দিন তাদের বিক্রয় তথ্য যাচাই-বাছাই করা হয়। মঙ্গলবার প্রাথমিকভাবে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকার  রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়।

সংগৃহীত দলিলাদি অধিকতর যাচাই-বাছাই করে রাজস্ব ফাঁকি আদায়ে মামলাসহ আইনি কার্যক্রম চলমান রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html