ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঋতুপর্ণাদের ৮ গোলে জয়


August 20, 2026 8:40 pm
Link Copied!


মিয়ানমারের ইয়াংগুনে এএফসি নারী  চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে বৃহস্পতিবার লেবাননের নো লিমিটসকে ঋতুপর্ণা চাকমাদের আইয়ুওয়াডি উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

‘এফ’ গ্রুপে এ নিয়ে ঋতুপর্ণারা টানা দুই ম্যাচ জিতলেন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের আলবিরেক্স জুরোংকে ৪-০ গোলে হারান তারা।

প্রথম ম্যাচে শুরুর একাদশে নামলেও, এদিন শুরুতে বেঞ্চে ছিলেন ঋতুপর্ণা। ৬৪ মিনিটে উই কাসাইয়ের বদলি হিসেবে তিনি যখন নামেন, তখন আইয়ুওয়াডি ৬-০ গোলে এগিয়ে।

যোগ করা সময়ে গোলের খাতা খোলার সুবর্ণ সুযোগ আসে ঋতুপর্ণার সামনে। উইন থিয়েংগি তুনের শট পোস্টে লেগে চলে যায় বক্সে ফাঁকায় থাকা ঋতুপর্ণার কাছে। বল ড্রপ খেয়ে একটু বেশি উঁচুতে ওঠায় তিনি লাফিয়ে বাম পা চালালেও ঠিকঠাক সংযোগ করতে পারেননি। বল চলে যায় বাইরে।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ঋতুপর্ণরা মুখোমুখি হবে নিউ তাইপে সিটি হাং ইউয়ানের।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html