ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চা-শিল্পীদের শিকড়ের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মুল্লুক’


August 21, 2026 5:15 am
Link Copied!


চা-বাগানের শ্রমজীবী মানুষের ইতিহাস, শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা আর নিজের পরিচয়ের সন্ধান—এই গল্প নিয়েই নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। ‘মুল্লুক’ শিরোনামের গানটি চতুর্থ মৌসুমের চতুর্থ পরিবেশনা হিসেবে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রকাশ করা হয়েছে।

গানটির ভাবনায় রয়েছে প্রায় এক শতাব্দী আগের চা-শিল্পীদের জীবনসংগ্রাম এবং ঐতিহাসিক ‘মুল্লুক চলো আন্দোলন’। কাজের সন্ধানে নিজভূমি থেকে দূরে চলে যাওয়া মানুষের জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজেদের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাও উঠে এসেছে গানটিতে।

পুরোনো লোকগানের সঙ্গে নতুন কথার সংযোজন করেছেন শিবু কুমার শীল। গানটির সংগীতায়োজন ও সুরের কাজেও যুক্ত ছিলেন তিনি। চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতির কণ্ঠে গানটি প্রাণ পেয়েছে। তাঁদের পরিবেশনার সঙ্গে যুক্ত হয়েছে মেঘদলের সংগীত। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঢোলের ছন্দও রাখা হয়েছে গানের আয়োজনে।

কোক স্টুডিও বাংলা জানিয়েছে, গানটির মধ্য দিয়ে শুধু অতীতের একটি আন্দোলন বা চা-শিল্পীদের ইতিহাস নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শিকড়ের টান ও ভালো ভবিষ্যতের প্রত্যাশাকেও তুলে ধরা হয়েছে।

চা-বাগানের মানুষের মুখে মুখে দীর্ঘদিন ধরে বেঁচে থাকা লোকগানকে নতুন সংগীতের আবহে উপস্থাপন করাই ‘মুল্লুক’-এর অন্যতম বৈশিষ্ট্য।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html