নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (১০ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
আপনি গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো, বিএসএফকে বিজিবি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারত থেকে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পতাকা বৈঠকে দুই বাহিনীই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির সদস্যরা পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো?
বাজেটের ব্রিফকেস: দুই শতকের ঐতিহ্যের পেছনের গল্প
দেশের অর্থনীতি যখন রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, জ্বালানি সংকট ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এবারের বাজেটকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় মহলেই রয়েছে ব্যাপক আগ্রহ
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় একটি আধা কিলোমিটার কাঁচা রাস্তায় ইট-বালু ফেলে রাতারাতি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এ রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। এখন বৃষ্টিতে এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা।
মধ্যপ্রাচ্যে কি নতুন সামরিক কৌশলের পরীক্ষা করছে ইরান
চলতি সপ্তাহে ইসরায়েলের সঙ্গে ঘটে যাওয়া সরাসরি বিমান ও ক্ষেপণাস্ত্র যুদ্ধকে কেবল একটি সীমিত আকারের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছে না তেহরান। ইরানের চোখে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক বাস্তবতার জন্ম দিয়েছে। এই নতুন বাস্তবতায় ইরানের যেকোনও মিত্র, বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা চালানো হলে তেহরান এখন থেকে সরাসরি সামরিক পদক্ষেপ নেবে।
বিশ্বকাপের আমেজে নোরা-সানজয়ের ‘সির সির’ ঝড়, একদিনেই তিন কোটি ভিউ পার
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল গান ‘সির সির’ প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় নোরা ফাতেহি ও বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত প্রযোজক সানজয়। ৯ জুন মুক্তির পর এক দিনেই ইউটিউবে গানটি ৩ কোটির (৩০ মিলিয়ন) বেশি ভিউ অতিক্রম করেছে।
ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন রোনালদো?
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স বিবেচনায় অনেকেই ভাবছেন এটাই হতে যাচ্ছে সিআরসেভেনের শেষ বিশ্বকাপ। তাই বুধবার রাতে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি পর্তুগালের জার্সিতে তার ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ ধরা হচ্ছে। কিন্তু আসলেই কি শেষ? রোনালদো যেভাবে নিজেকে মেলে ধরছেন তাতে তাকে এখনই বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না। এমনকি রোনালদো নিজেও এমনটা ভাবছেন না। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ প্রীতি ম্যাচের আগে তেমন ইঙ্গিতই দিয়েছেন।
বাংলাদেশ-নেপালের ৪৬ বিশিষ্টজন পেলেন গ্লোবাল এক্সিলেন্স অনার
বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাবে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬।