ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে দ্বিতীয় দিনে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

UttorbongoBD
October 28, 2026 10:25 am
Link Copied!


রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবি ও নানা জটিলতাকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ‘বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি’র ঢামেক শাখার উদ্যোগে এই ধর্মঘট শুরু হয়। এর আগে সোমবার হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং ও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছিলেন সংগঠনের একাংশের সদস্যরা।

ঢাকা মেডিক্যাল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি  শাহাদাত হোসেন জানান, আমাদের  পার্কিং বন্ধ করে দেওয়ায় এবং কোনও বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো আশপাশের সড়কে রাখতে হচ্ছে। এতে করে পুলিশ ও ঝামেলা করে।  এ কারণে আমাদের স্থায়ী পার্কিং দাবি করেছি। 

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা হাসপাতালের প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্ক করে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু হঠাৎ কর্তৃপক্ষ পার্কিং বন্ধ করে দেয়। এ কারণে আমাদের সেবাও বন্ধ রেখেছি।’ 

হঠাৎ এই ধর্মঘটের কারণে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনেরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন, যার মধ্যে মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার মতো সংবেদনশীল মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় স্বজনদের বিপাকে পড়ার দৃশ্য সবচেয়ে বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে।

তবে বেসরকারি অ্যাম্বুলেন্সের এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের কোনও সুযোগ বা ব্যবস্থা রাখা হবে না।

তিনি বলেন, ‘হাসপাতালের তীব্র জায়গা সংকটের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীদের জিম্মি করে কোনও ধরনের ধর্মঘট চালানো হলে কিংবা সড়কে অবৈধভাবে অ্যাম্বুলেন্স আটকে রাখলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতাল পরিচালক আরও ব্যাখ্যা করে বলেন, জরুরি বিভাগের সামনের চত্বরে যানজট নিরসন, হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং রোগীর স্বজনদের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতিকে দেওয়া একটি অস্থায়ী কক্ষও ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে দূরদূরান্ত থেকে আসা রোগীর স্বজনদের বসার সুব্যবস্থা করা হবে।

নিয়ম অনুযায়ী অ্যাম্বুলেন্সগুলো শুধু রোগী নামিয়ে দিয়েই প্রাঙ্গণ ছেড়ে চলে যাবে এবং প্রয়োজন সাপেক্ষে রোগীকে বহন করার সময় আবার প্রাঙ্গণে প্রবেশ করবে। তিনি জানান, হাসপাতালের আশপাশের পরিবেশ না চেনায় অনেক সময় বাইরে গিয়ে প্রতারণার শিকার হন স্বজনেরা।

এদিকে ধর্মঘটের কারণে অ্যাম্বুলেন্সের দেখা না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন মৃত রোগীর স্বজনেরা। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html