ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষে একজন নিহত

UttorbongoBD
June 11, 2026 2:20 am
Link Copied!


নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরাফাত হোসেন ফাহিম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত তিন জন। ঘটনার পর অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

​বুধবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজারের বেলাল মাস্টারের বাড়ির সামনে এই সংঘর্ষ ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবী সিংহপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে হারুন মিয়া (২৬), আমিনুল্লাহর ছেলে মমিন (২২) এবং মমিন উল্লাহর ছেলে জাহাঙ্গীর (২৪) একসঙ্গে বেলাল মাস্টারের বাড়ির সামনে গাঁজা সেবন করছিলেন। এ সময় একই গ্রামের শাহজাহান সাজুর ছেলে আরাফাত হোসেন ফাহিম (১৭), দুলাল মিয়ার ছেলে রিফাত (২৩) এবং শাহাবুদ্দিনের ছেলে শাকিব (২১) তাদের গাঁজা সেবনে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষ বাঁধে। এ সময় সেখানে উভয় পক্ষের চার জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ঘটনার পরপরই সেনবাগ থানা পুলিশ দ্রুত অভিযানে নেমে গাঁজা সেবনকারী ও এই হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html