ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে ধুতুরা বিক্রি, কর্ণাটকে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত


August 25, 2026 7:10 am
Link Copied!


বিষাক্ত ধুতুরার ফল ও বীজ অনলাইনে মানুষের খাওয়ার জন্য বিক্রির অভিযোগে ভারতের কর্ণাটকে অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট ও বিগবাস্কেটের খাদ্য লাইসেন্স স্থগিত করা হয়েছে। কর্ণাটক ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ধুতুরার ফল ও বীজ এমনভাবে তালিকাভুক্ত করা হয়েছিল, যাতে সেগুলো মানুষের খাওয়ার জন্য কেনা যায়। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে খাদ্য নিরাপত্তা বিভাগ।

তদন্তের সময় কিছু গুদামে ধুতুরার ফল ও বীজ মজুত অবস্থায় পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ডেকে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়।

কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, অ্যামাজন এ বিষয়ে কোনও জবাব দেয়নি। সুইগি ইনস্টামার্ট তাদের নেওয়া পদক্ষেপের নথি জমা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে। আর বিগবাস্কেট জানিয়েছে, তারা অনলাইনে ধুতুরার ফল বিক্রি বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পণ্যের গায়ে স্পষ্টভাবে ‘মানুষের খাওয়ার জন্য নয়’ লেখা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে প্রতিষ্ঠানগুলোর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি কর্ণাটকের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ধুতুরার ফল ও বীজ বিষাক্ত। তাই এগুলো মানুষের খাবার হিসেবে বিক্রি বা সরবরাহ করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এরপরই অ্যামাজন, সুইগি ইনস্টামার্ট ও বিগবাস্কেটের খাদ্য লাইসেন্স ও নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এসব প্ল্যাটফর্মে ধুতুরা-সংক্রান্ত সব পণ্যের তালিকা ও বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু অনলাইন প্ল্যাটফর্ম নয়, ধুতুরা সরবরাহকারী ও বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানবভোগের জন্য এসব পণ্য বিক্রি, প্রদর্শন বা বিতরণ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ধুতুরা একটি বিষাক্ত উদ্ভিদ। এর ফল ও বীজ খেলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের পণ্য মানুষের খাবার হিসেবে বিক্রির বিষয়টিকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি হিসেবে দেখছে কর্ণাটক সরকার।

এ ঘটনায় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খাবার হিসেবে বিক্রি হওয়া পণ্যের তালিকা ও লেবেলিং কতটা কঠোরভাবে যাচাই করা হচ্ছে, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html