ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত আসনেও বৈষম্যের শিকার জামায়াত: শফিকুর রহমান


August 25, 2026 11:50 pm
Link Copied!


অসাংবিধানিকভাবে সংরক্ষিত আসনে বিরোধীদলের তুলনায় ক্ষমতাসীন দলের বেশি নারী সদস্যকে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামী যেসব অধিকার পাওয়ার কথা, তার বড় অংশ থেকেই বঞ্চিত করা হচ্ছে। সংসদ থেকে শুরু করে সংসদের বাইরেও বিভিন্ন ক্ষেত্রে জামায়াত বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো সেখানে গেলে তাকে অভিবাদন জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এ সময় শাপলা কলিসহ বিভিন্ন উপহারসামগ্রী শফিকুর রহমানের হাতে তুলে দেন দলটির নেতারা।

জামায়াতের আমির বলেন, নির্বাচনের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর অবস্থান পরিবর্তন করেছে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত দিনে সবাই একসঙ্গে লড়াই করলেও বর্তমানে বৈষম্য আরও পাকাপোক্ত হচ্ছে। অথচ এ বিষয়ে প্রশ্ন করা হলেও সরকারপক্ষ থেকে কোনও জবাব পাওয়া যায়নি। আমরা মনে করি, এভাবে একটি দেশ চলতে পারে না।

এ সময় এনসিপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও জয়নাল আবেদীন শিশির প্রমুখ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html