ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ


August 26, 2026 5:00 am
Link Copied!


৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে আরও ১৮৪ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী, ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া ১৮৪ জনের মধ্যে ১৬৫ জন সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন। তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। 

বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এই শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে। 

শিক্ষানবিশকালে কোনো প্রার্থী চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে।

বুনিয়াদি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করার পর তাদের চাকরিতে স্থায়ী করা হবে।

এর আগে, গত ২২ জানুয়ারি ৪৮তম বিশেষ বিসিএসের প্রথম প্রজ্ঞাপন জারি করা হয়। 

ওই প্রজ্ঞাপনে ৩ হাজার ২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html