ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার


August 26, 2026 11:55 am
Link Copied!


দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনায় থেকেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এর মধ্যে বেশ কয়েকবার বিয়ের খবরে এসেছেন তিনি।  

সম্প্রতি তার ‘চুক্তিভিত্তিক বিয়ের’ খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে এমন অসত্য খবরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন। 

গণমাধ্যমকে প্রভা বলেন, “আমি কিছুই জানি না। হঠাৎ দেখলাম আমার বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কী বলবো! সত্য হলো, আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনও সম্পর্কে আবদ্ধ হইনি। আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।” 

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনও ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনও বিষয়ে সঠিক ও সত্য তথ্য সব সময় আমার ফেসবুকের মাধ্যমে জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।” 

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীকালে চমৎকার অভিনয় নৈপুণ্যে টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html