ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন


August 28, 2026 8:00 am
Link Copied!


মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন রাচিন রবীন্দ্র। তবে মাঠের বাইরে নিউজিল্যান্ড ক্রিকেটারের হৃদয়ে জায়গা করে নিয়েছে ফুটবল, আর সেই ভালোবাসার কেন্দ্রজুড়ে আছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের খেলার ধরনই প্রথমে তাকে আকৃষ্ট করেছিল বলে জানিয়েছেন কিউই এই ক্রিকেটার।

আগামী ২৯ আগস্ট প্রিমিয়ার লিগের ২০২৬-২৭ মৌসুমে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এর আগে জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাচিন জানান, বেশ কয়েক বছর ধরে ইংলিশ ক্লাবটির খেলা অনুসরণ করছেন তিনি। বিশেষ করে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করার ধরনটি তার ভীষণ ভালো লাগে। রাচিন বলেন, ‘আমি ম্যানচেস্টার সিটির সমর্থক। বেশ কিছুদিন ধরে তাদের অনুসরণ করছি। তারা যেভাবে খেলে এবং ফুটবলের যে ধরন উপস্থাপন করে, সেটা আমার ভালো লাগে।’

ম্যানচেস্টার সিটির সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়েছে ইতিহাদ স্টেডিয়াম সফরের পর। গত মৌসুমের উদ্বোধনী ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে সিটির খেলা দেখতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাচটি অবশ্য সিটি হেরে যায়। কিন্তু স্টেডিয়ামে বসে সেই অভিজ্ঞতা রাচিনের মনে বিশেষ ছাপ ফেলেছে।

ফুটবল নিয়ে আরেকটি স্মরণীয় অভিজ্ঞতার কথাও জানিয়েছেন রাচিন। ডালাসে বসে বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে পর্তুগালের ম্যাচ দেখেছিলেন তিনি। দিনটিকে জীবনের অন্যতম সেরা দিন হিসেবে উল্লেখ করলেও ম্যাচটি তাকে আবেগাপ্লুত করেছিল। কারণ, সেটি ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যেতে পারতো।

সাক্ষাৎকারে রাচিনকে প্রশ্ন করা হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটের কোন খেলোয়াড় ফুটবলার হিসেবেও সফল হতে পারতেন? তার উত্তর ইংল্যান্ডের সাবেক পেসার ক্রিস ওকস।

রাচিন বলেন, ‘ক্রিস ওকস। সে খুব ভালো একজন সেন্টার-ব্যাক হতে পারতো। বল নিয়ে সে ভীষণ ভালো, চাপের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং খেলাটাও ভালোভাবে পড়তে পারে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html