ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেপাল দূতাবাসের শোকবইয়ে জামায়াত সেক্রেটারির সই


September 1, 2026 9:11 pm
Link Copied!


নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে সই করেন তিনি। এ সময় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা।

শোকবইয়ে সই করার পর ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার। এ সময় রাষ্ট্রদূত সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে তাকে অবহিত করেন। একই সঙ্গে দুর্যোগের শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে নিয়মিত সহযোগিতা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করায় কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেও নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই কঠিন ও শোকাবহ সময়ে বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় সব মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন কঠিন সময়ে একে অপরের পাশে থাকার যে মানবিক ঐতিহ্য দুই দেশের মধ্যে রয়েছে, এই দুঃসময়ে তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে একটি হিমবাহের অংশ ধসে পড়ার পর ব্যাপক বন্যা, কাদা ও পাথরের স্রোতে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়। নেপালের রসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকায় এই দুর্যোগে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

১ সেপ্টেম্বরের সর্বশেষ বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা অন্তত হাজারখানেক ছাড়িয়েছে এবং কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html