জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের নতুন সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির প্রথম কাউন্সিলে নির্বাচিত হন তার।
অপরদিকে সংগঠনের ঢাবি সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।